ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সারাদেশে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের ৮ বিভাগে সোমবার দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সকালে এই তথ্য জানান।


তিনি বলেন, দেশের ৮ বিভাগেই দুপুরের পর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই ঝড় ও বৃষ্টি তেমন তীব্র হবে না। 


আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।


তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑